অন্য খবর

এই শনিবার রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ ! – তাহসান

বুধবার (১১ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তাহসানের দেয়া একটি পোস্ট নিয়ে তোলপার ভক্তদের হৃদয়।

ইংরেজিতে লেখা সেই পোস্টের অর্থ দাড়ায়, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে’। তাহসানের কৌতূহলী ভক্তরা জানতে চাচ্ছেন, কে পেতে যাচ্ছেন তাহসানের এই সারপ্রাইজ। আর সারপ্রাইজটাই বা কী?

বিষয়টি আরো ধোঁয়াশার সৃষ্টি করলো, যখন অপার থেকে তাহসানের সাবেক স্ত্রী  মিথিলা তার পেজে পোস্ট করলেন, ‘আসলেই?… সারপ্রাইজের অপেক্ষায় রইলাম’।

এবার এই দুই তারকার এমন পোস্টের মাঝে যোগসূত্র খুঁজে বেড়াচ্ছেন ভক্তরা। সারপ্রাইজটা কি মিথিলার জন্যই ! তারা কী তাহলে ফের এক হতে চলেছেন ?  না কি অন্য কাউকে  ঘরে আনার প্রস্তুতি নিচ্ছেন তাহসান ! তাহসানের পোস্টে মিশ্র কমেন্টও দেখা গিয়েছে। একজন কমেন্ট করেছেন ‘মিথিলাকে ফিরিয়ে আনা ছাড়া আপনার যে কোনো সারপ্রাইজ নিতে আমরা প্রস্তুত ।  আর যদি নতুন ভাবী আনেন, তো আলহামদুলিল্লাহ্‌’।  অপর একজন কমেন্ট করেছেন, মিথিলাকে আনলে আমরা সবাই খুশি হবো’।

এখন আসল সারপ্রাইজটা কি, তা জানতে ভক্তদের অপেক্ষা করতে ঈদের দিন পর্যন্ত। পোস্টের প্রতিশ্রুতি  অনুযায়ী শুক্রবার ঈদ শেষে শনিবার দিন যদি তাহসান তার সারপ্রাইজের কথা জানান সবাইকে।

Related Articles

Leave a Reply

Back to top button