ভূরাজনীতি

উন্নয়নের রাজনীতি বিএনপির আন্দোলনে কালো ছায়া ফেলেছে: কাদের

শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) পাবনা জেলার চাটমোহর উপজেলার সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাক্সিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা ভ্যাক্সিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিলো তা হালে পানি পায়নি।

১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাক্সিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালী বার্তা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশ বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং দেশ ও সরকার বিরোধী আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না। নেতা বানাতে হবে, কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে।

Related Articles

Leave a Reply

Back to top button