উদ্ধার করা হলো হনুমানের গদা

পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার পর হনুমানের গদা কাঁধে নিয়ে ঘুরছিল ইকবাল। কিছুক্ষণ পর গদাটি আর দেখা যায় না। এরপর মাজারে যায় সে। পরে গদাটি পুকুরে ফেলে দেয়। পুকুরে অনেক্ষণ ধরেও গদাটি ডুবছিলোনা। তাই আবার তুলে এনে দারোগাবাড়ি মাজার মসজিদের পাশের ঝোপের ভেতরে ফেলে দেয়।
এমনই তথ্য পুলিশকে জানিয়েছে আটক ইকবাল।
পরে রোববার (২৪ অক্টোবর) রাতে নানুয়ার দারোগা বাড়ি মাজার ঝোপে যায় যায় পুলিশ। ডুবুরি দল অভিযানে নামে। রাত প্রায় ১১টার দিকে হনুমানের গদাটি উদ্ধার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ডিবি পুলিশ পরিদর্শক পরিমল দাস।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের করা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এ মামলায় চার আসামির সাত দিনের রিমান্ড চলছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ার দিঘির পাড়ের একটি অস্থায়ী পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলের ওপর পবিত্র কোরআন শরিফ রাখা নিয়ে দেশব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জড়িত ইকবাল নামক এক যুবককে আটক করেছে পুলিশ।



