বাংলাদেশ

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

ছয় দিনের ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) থেকে খুলছে সরকারি সব অফিস। আর তাই ঈদের একদিন পরই গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।

বুধবার (৪ মে) দেশের বিভিন্ন স্থান থেকে দুপুরের পর যাত্রীবাহী বাসগুলো ঢাকায় ফিরতে শুরু করেছে। সড়কপথে ও ফেরিঘাটে উভয় পথেই যাত্রীর চাপ দেখা গেছে।

এ দিন দুপুরের পর গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার অনেক বাস এসেছে। সদরঘাটেও ফিরেছে অনেক লঞ্চ।

মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালেও ঈদ শেষে লোকজনকে ঢাকায় ফিরতে দেখা গেছে। সরকারি ও বেসরকারি বেশিরভাগ অফিসে বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু হবে। ছুটি না থাকায় তাই ঢাকায় ফিরতে হয়েছে বলে জানান যাত্রীরা।

পরিবহন কর্মীরা জানিয়েছেন, আগামী শনিবার (৭ মে) বিকেল থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। অনেকেই শনিবার রওনা হয় রোববারে (৮ মে) অফিস করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button