ইকোবিজ

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে সূচকের ওঠানামায় লেনদেন চলছে

পবিত্র ঈদুল আজহার পরবর্তী দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৯৪ ও ২৩৩৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৭৮টির এবং অপরির্বতিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।

সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো- বারাকা পাওয়ার, বিএটিবিসি, জিপিএইচ ইস্পাত, সাইফ পাওয়ায়, এসএস স্টিল, ফুওয়াং সিরামিক, একটিভ ফাইন, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম ও বেক্সিমকো লিমিটেড।

Related Articles

Leave a Reply

Back to top button