বাংলাদেশ

ঈদের শুভেচ্ছা জানালেন অ্যান্টনি ব্লিনকেন

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় অ্যান্টনি ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্রে ও সারা বিশ্বব্যাপী ঈদুল আজহা পালনকারী সবাইকে আমার উষ্ণতম শুভেচ্ছা জানাই।

মহামারীর কারণে যারা পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে ছুটি কাটাচ্ছেন তাদের কথা আমরা বিশেষভাবে মনে রেখেছি। ঈদ মোবারক! হজ মাবরুর!

এছাড়া ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

Related Articles

Leave a Reply

Back to top button