বাংলাদেশ

ঈদের দিন সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার ঈদের দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে সমুন্দ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বলেন, বুধবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সারাদিন অব্যাহত থাকবে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছুটা কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টি বাড়তে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এমন ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুন্দ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button