ঈদের দিন ঘরে থাকার অনুরোধ মাশরাফি-মুশফিকের

আজ পবিত্র ঈদুল ফিতর। উদযাপন করোনার বিরূপ বাস্তবতায় মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবটি কিছুটা সাদামাটাভাবেই উদযাপন করছে মুসলিম ধর্মাবলম্বীরা।
করোনার প্রাদুর্ভাব ও বিস্তার এড়াতে ঈদের দিনে মানুষকে বাইরে ঘুরাফেরা না করে ঘরে ধাকার অনুরোধ করেছেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা ও মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন- এবার ঘরে থেকে ঈদ করার বড় সুযোগ। বাসায় যাঁরা অবিভাবক আছেন, তাদের সময় দিন। সাধারণত ঈদের দিনে তাঁদের সময় দেওয়া হয় না। এবার অবিভাবকদের ঈদ স্পেশাল করে তোলার দারুণ সুযোগ। তাঁরা যেন নিজেদের ছেলেবেলায় ফিরে যেতে পারে। সবাইকে অনুরোধ করব, সবাই ঘরে থাকুন, এক সঙ্গে ঈদ করুন। বেঁচে থাকলে সামনের ঈদ আরও ভালো হবে।
আর সাবেক টেস্ট অধিনায়ক মুশফিক লিখেন- এবার ঈদটা একটু অন্যরকম। যদিও আমরা এভাবে চাইনি। আমরা সবাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে যেন ঈদটা পালন করতে পারি। বাসার সবাইকে সময় দেই, বাসাতেই থাকি।



