ভূরাজনীতি

ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার নেই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ নাকি কষ্টে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে।

তিনি বলেন, সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ে।

তিনি আরো বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলেই এখন তারা এটা সেটা বলে মাঠ গরম করার অপচেষ্টা করে যাচ্ছে, কর্মীদের চাঙা রাখার জন্য।

আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়; বরং বিএনপিই এ দেশে প্রতিহিংসার রাজনীতির পথ প্রদর্শক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তারেক রহমান একজন দণ্ডিত আসামি। যদি নির্বাসনে মনে করেন তাহলে তিনি দেশে কেন ফিরে আসছেন না? তারেক রহমান নির্বাসনে নাকি মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছেন, তা কি বিএনপি নেতারা ভুলে গেছেন?

Related Articles

Leave a Reply

Back to top button