স্পোর্টেইনমেন্ট

ইয়াং গ্লোবাল লিডারসের তালিকায় মাশরাফি

বিশ্বের বিভিন্ন প্রান্তের মোট ১১২ জন তরুণ নেতার তালিকায় জায়গা করে নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি ইয়াং গ্লোবাল লিডারস কমিউনিটি এ তালিকা প্রকাশ করেছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অংশ হিসেবে কাজ করে ইয়াং গ্লোবাল লিডারস কমিউনিটি। প্রতিবছর বৈশ্বিকভাবে তরুণ নেতাদের একটি তালিকা প্রকাশ করে থাকে তারা।

তালিকায় ১১২ জনের মাঝে একজন হলেও দক্ষিণ এশিয়ায় সপ্তম স্থানে আছে সাবেক বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফির নাম। সেখানে তার সংক্ষিপ্ত পরিচয়ে ক্রিকেটের পাশাপাশি সমাজসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button