বাংলাদেশ

ইসি মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালকুদার করোনা পজিটিভ।

রোববার (২০ জুন) তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

মুহাম্মদ এনাম জানান, গতকাল রাতে হঠাৎ জ্বর আসলে রাতে। তাকে হাসপাতালে ভর্তি করা হলে তখনই আইসিইউতে নেয়া হয়। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, পরীক্ষায় মাহবুব তালুকদারের করোনা পজিটিভ এসেছে।

এখনো কোনো প্রকার শারীরিক সমস্যা দেখা দেয়নি, ইসি মাহবুব তালুকদার আগের চেয়ে ভালো আছেন বলে জানান মুহাম্মদ এনাম উদ্দীন।

Related Articles

Leave a Reply

Back to top button