বাংলাদেশ

ইসি গঠনে ডা. জাফরুল্লাহ’র প্রস্তাব

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য ৫ জনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব নাম প্রস্তাব করেন।

প্রস্তাবকৃত পাঁচজন হলেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিচারপতি নাজমুন আরা, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক সেনা কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া।

তাদের মধ্যে সিইসি হিসেবে সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেন জাফরুল্লাহ চৌধুরী।

এ সময় তিনি আরো বলেন, সার্চ কমিটিতে যাদের নাম এসেছে তারা তাদের সম্পদের হিসাব দেয়নি। তাদের ওপরে মানুষের আস্থা থাকবে কী করে? তাদের পকেটে কী কাগজ আছে?-এমন প্রশ্নও তোলেন জাফরুল্লাহ।

তিনি বলেন, সাখাওয়াত হোসেন আগে নির্বাচন কমিশনার ছিলেন। তাকে প্রধান নির্বাচন কমিশনার করা হলে তিনি পথ-ঘাট চেনেন, উনি শক্তভাবে কাজগুলো করতে পারবেন। তার সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া, সজ্জন ব্যক্তি হিসেবে তার সুনাম আছে। বদিউল আলম মজুমদার ও বিচারপতি নাজমুন আরা ও সুলতানা কামালের মতো সত্যিকারে সজ্জন ও সাহসী লোকজনদের কমিশনে আনলে কমিশন কিছুটা বিতর্ক মুক্ত থাকবে।

বলেন, জাতীয় সরকার, সর্বদলীয় সরকার কিংবা নির্দলীয় সরকার যেটাই করুন না কেন, অন্ততপক্ষে তাদের দুবছর সময় দিতে হবে। তাহলে সংবিধানের যেসব ত্রুটিগুলো আছে সেগুলোর পরিবর্তন হবে।

সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ১৭টি প্রদেশে বিভক্ত করার পরামর্শ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Related Articles

Leave a Reply

Back to top button