বিশ্ব

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত ও আরও ৯ জন আহত হয়েছেন।

রোববার ভোরের দিকের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানিয়েছে। খবর: বিবিসির।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ এবং বার লোকজনে পরিপূর্ণ ছিল। এই সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হলে লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়।

রোববার ভোরের এই গোলাগুলির ঘটনার পর স্যাক্রামেন্টোর নবম এবং ১৩তম সড়ক বন্ধ করে দেয় পুলিশ।

এ ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ওই এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button