বিশ্ব

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হারজোগ

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাকে অপসারণে বিরোধীরা যখন একটি জোট গঠনের তুমুল তোড়জোড় শুরু করেছেন তখন ইসরায়েলের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে দেশটির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিক হারজোগ আইস্যাক। বুধবার (২ জুন) ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভোটে তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হওয়ার এই লড়াইয়ে দেশটির সাবেক প্রধান শিক্ষিকা মিরিয়াম পেরেৎজকে হারিয়েছেন হারজোগ (৬০)। ২০১৪ সালে দেশটির পার্লামেন্টের আলঙ্কারিক প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন রিউভেন রিভলিন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসানের লক্ষ্যে দেশটির ডান-বাম-কট্টরপন্থী দলগুলো জোট গঠনের আলোচনায় বুধবার ১১ ঘণ্টার এক বৈঠকে মিলিত হন। নেতানিয়াহুকে অপসারণ করে নতুন প্রশাসন গড়ার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button