বিশ্ব

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪০ ফিলিস্তিনি আহত

অবৈধ বসতি সস্প্রসারণের প্রতিবাদে ইসরায়েলে বেশ কিছুদিন ধরে চলছিলো নিয়মিত বিক্ষোভ । তারই ধারাবাহিকতায়  শুক্রবার বেইতা গ্রামে জড়ো হয় হাজার হাজার ফিলিস্তিনি। এই বিক্ষোভের ঘটনায়  দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা। বেইতা গ্রামে এই বিক্ষোভে ১৪০ জনেরও ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবারের এই ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে জিভাত এভিয়েতার চেকপোস্টের কাছে একটি দাঙ্গা কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছে। শত শত ফিলিস্তিনি সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে তা প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলের।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১৪৬ ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৩৪ জন রাবার বুলেটে আর ৮৭ জন টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button