বাংলাদেশ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আরো দুই সপ্তাহ

আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে চলমান শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হচ্ছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমন এখন প্রায় ৩০ ভাগ। হয়তো ৬ তারিখের পর আরও দুই সপ্তাহ বন্ধ হতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও নেয়া হতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, আরোও দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।



