ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা

গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে, বিয়ের এক মাস না পেরুতেই মামলা দায়ের করেছেন তারই স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগ সোমবার (৩ জানুয়ারি) দিনগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ, মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে।
গত বছরের ১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে।
এর আগে ইলিয়াস ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন। কিন্তু ইলিয়াসের সেই বিয়ে টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলকে বিয়ে করেন ইলিয়াস।



