বিশ্ব

ইমরান খানের সুস্থতা কামনায় মোদির টুইট

করোনায় আক্রান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার সন্ধ্যায় একটি টুইট বার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ থেকে প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত সেরে উঠুন। আরোগ্য কামনা করছি।’

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান শনিবার নিশ্চিত করেন যে, ইমরান খানের দেহে করোনা উপস্থিতি ধরা পড়েছে। করোনাভাইরাসরোধী টিকা নেয়ার দু’দিন পরেই তার দেহে করোনা শনাক্ত হলো।

চলতি মাসের ১০ তারিখ থেকে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করে পাকিস্তান।

করোনা মহামারির মধ্যেও ইমরান খান (৬৮) প্রতিনিয়ত বৈঠক এবং লোকজনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইমরান খান কিভাবে করোনায় আক্রান্ত হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়। তাই গত কয়েকদিনে ইমরান খানের সংস্পর্শে আসা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button