বিশ্ব

ইকুয়েডরে কারাগারে সহিংসতায় নিহত ৬৮, আহত অনেকে

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়াকুইলের পেনিটেনসিয়া দেল লিটোরাল কারাগারে সহিংসতায় কমপক্ষে ৬৮ জন বন্দী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।

সরকার এই সহিংসতার কারণ হিসেবে কারাগার নিয়ন্ত্রণের জন্য মাদক পাচারকারী চক্রের মধ্যে বিরোধকে দায়ী করেছে।

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, গুয়ায়াস প্রদেশের গুয়াকুইলের উপকণ্ঠে পেনিটেনসিয়ার দেল লিটোরালে এই গত কয়েক মাস ধরে কারাগারে ধরনের বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে, গত সেপ্টেম্বরে কারাগারে সংঘর্ষে ১১৯ জন বন্দী নিহত হয়েছেন।

শনিবার কারাগারের কাছে বসবাসকারী বাসিন্দারা, লকআপের ভিতর থেকে গুলি এবং বিস্ফোরণের কথা জানিয়েছেন। কারাগারের বাইরে বন্দীদের আত্মীয়রা প্রিয়জনদের খবর জানতে জড়ো হয়েছিল।

৫৫ বছর বয়সী ফ্রান্সিসকা চানকে বলেন, এটি একটি কারাগার, কসাইখানা নয়, তারাও মানুষ। অনেক হয়েছে। এসব হত্যা কখন বন্ধ হবে। আমার ভাই ৮ মাস ধরে কারাগারে বন্দী আছেন।

বাইরে জড়ো হওয়া কেউ কেউ ইকুয়েডরের নিরাপত্তা বাহিনীকে কারাগারের নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button