অন্য খবর

এইচএসসি পাস করেছেন দীঘি

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা দীঘি।

দীঘি জানিয়েছেন রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তাঁর ফলাফল ৩.৭৫। ।

বাংলালিংকের বিজ্ঞাপনে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন ছোট্ট দীঘি। এরপর ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে সে।

এর ১৫ বছর পর সেই ছোট্ট দীঘি ‘নায়িকা’ হয়ে আসছে দর্শকদের সামনে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

Related Articles

Leave a Reply

Back to top button