বাংলাদেশবিশ্ব

নিজ দেশে ফিরতে শুরু করেছে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আটকা পড়া ২২৫ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরেছেন। করোনা ভাইরাসের কারণে গত ৫ মাস তারা বাংলাদেশে আটকে ছিলেন। ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন ভারতীয় নাগরিকরা।

বুধবার (১৯ আগস্ট)  বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ১৪ মার্চ থেকে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এতে  ভারতীয় বেশ কিছু নাগরিক আটকা পড়ে বাংলাদেশে। পরবর্তীতে ভারতীয় হাই কমিশনারের অনুমতি পত্র ও সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে প্রবেশ করার শর্ত দেয় ভারত সরকার। এই শর্ত অনুযায়ী ভারতে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় নাগরিকরা। বাংলাদেশে আটকে পড়া এসব ভারতীয়দের প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা দেশে ফিরতে পারবে।

Related Articles

Leave a Reply

Back to top button