বিশ্ব

আয়ার‌ল্যান্ডে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯

আয়ারল্যান্ডের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ৮ জন। খবর: আল জাজিরা’র।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কাউন্টি ডোনেগালের ক্রিসলো গ্রামে আপেলগ্রিন পেট্রোল স্টেশন নামে একটি পাম্পে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (৮ অক্টোবর) পুলিশ জানায়, বিস্ফোরণে এ পর্যন্ত ৯ জনের প্রাণহানি হয়েছেন। আহত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, বিস্ফোরণের ঘটনার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে পেট্রোল স্টেশনের ওপরে অবস্থিত একটি আবাসিক ইউনিটের দেয়াল উড়ে গেছে, ছাদের একাংশ ধসে পড়েছে এবং স্টেশনটির সামনের অংশে একাধিক গাড়ি পার্ক করে রাখা জায়গায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ফায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, কোস্টগার্ড এবং উত্তর আয়ারল্যান্ডের এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি যুক্তরাজ্য পরিচালিত প্রদেশের একটি বিশেষজ্ঞ দলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button