অন্য খবর

আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিষেক

হঠাৎ অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বাচ্চন।

রোববার (২২ আগস্ট) রাতে তাকে ভর্তি করা হয়।

অসুস্থ অভিষেককে দেখতে সোমবার সকালে হাসপাতালে ছুটে যান বাবা অমিতাভ বচ্চন। সঙ্গে যান অভিষেকের বোন শ্বেতা বচ্চনও।

জানা গেছে, শুটিং করতে গিয়ে সেটে হাতে গুরুতর চোট পেয়েছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। তামিল সিনেমা ‘ওত্থা সেরুপ্পু সাইজ ৭’এর হিন্দি রিমেক বানাচ্ছেন অভিষেক। এতে শুধু অভিনেতা নয়, প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে তাকে। সিনেমাটির শুটিং লোকেশন একটিই এবং অভিনেতাও একজন।

নানা সূত্রে জানা গেছে, সুস্থই রয়েছেন অভিষেক, চিন্তার খুব বেশি কারণ নেই। তবে পরিবার বা হাসপাতালের পক্ষ থেকে অভিষেকের চোট নিয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি।

গত সপ্তাহেই মনিরতনমের সিনেমা ‘পুণ্যিয়ানি সেলভান’-এর শুটিংয়ে অংশ নিতে স্ত্রী ঐশ্বরিয়া বচ্চনকে মধ্যপ্রদেশে এগিয়ে দিতে যান অভিষেক। স্ত্রীকে এয়ারপোর্টে ছাড়তেই পাপারাতজিদের ক্যামেরায় লেন্সবন্দিও হয়েছিলেন। রোববার বিকেলেই তড়িঘড়ি মুম্বাই ফিরে আসেন ঐশ্বর্য-আরাধ্য।

হাসপাতালে ভর্তির খবরের মাঝেই রবিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় রাখি উৎসবের শুভেচ্ছা ভাগ করে নেন অভিষেক। দিদি শ্বেতার সঙ্গে ছেলেবেলার একগুচ্ছ ছবির ভিডিও কোলাজ পোস্ট করেন তিনি।

 

Related Articles

Leave a Reply

Back to top button