আসন্ন রমজানে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

বছর ঘুরে আবারও শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। আগামী ১৪ এপ্রিল রমজান শুরু হতে পারে।
ইসলামিক ফাউন্ডেশন এরইমধ্যে এ বছরের সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে।
সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন যে সূচি প্রকাশ করেছে, তাতে ১৪ এপ্রিল প্রথম রোজা হলে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ইফতার করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
তবে প্রথম রোজা শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।



