বাংলাদেশ

বাংলাদেশ-ভারতের কাছে বিদ্যুৎ বিক্রি করবে নেপাল

নেপাল তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশ ও ভারতের কাছে বিক্রি করবে। দেশটির বিদ্যুৎ বিভাগকে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে বিদ্যুৎ কেনাবেচার অনুমতি দিয়েছে নেপাল সরকার।

দেশটির শীর্ষ গণমাধ্যমক হিমালয় টাইমস এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যুতের আন্তদেশীয় এই বাণিজ্যের জন্য সরকারের বিশেষ যে অনুমতির দরকার ছিল, সেটি সম্প্রতি পেয়েছে নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটি (এনইএ)।

নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী বর্ষমান পুন জানান, গত সোমবার মন্ত্রীপরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়। এই অনুমোদনের ফলে নেপালের বিদ্যুৎ উৎপাদন জাতীয় প্রয়োজনের তুলনায় বেশি হলে দেশটি ভারত এবং বাংলাদেশের কাছে বিক্রি করতে পারবে। একইভাবে কম পড়লে যে দেশ রাজি থাকতে তাদের থেকে কিনতেও পারবে।

পুন বলেন, ‘ পণ্য বাণিজ্যের মতো, বিদ্যুতের বাণিজ্যও এখন অনুমোদন দেয়া হয়েছে। এনইএ’কে আন্তঃদেশীয় বাণিজ্যে অনুমোদন দেয়া হয়েছে, যাতে তারা বিদ্যুত বাণিজ্য ও এর দামের রেকর্ড রাখতে পারে।’

এনইএ’র ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং বলেন, সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে এনইএ এখন ভারত সীমান্তের সঙ্গে রাজ্যগুলোতে প্রয়োজনের সময় বিদ্যুত বিনিময় করতে পারবে। ফলে ভারতের যেকোনো রাজ্যে বিদ্যুত নিয়ে বাণিজ্য করতে পারবে এনইএ।

Related Articles

Leave a Reply

Back to top button