বিশ্ব

আশরাফ ঘানি ও আমরুল্লাহ সালেহকে ক্ষমা ঘোষণা করেছে তালেবান

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে ক্ষমা ঘোষণা করেছে তালেবান। চাইলে তারা দুজন নিরাপদে দেশে ফিরতে পারে বলে এক বিবৃতি প্রকাশ করেছে তালেবান ।

তালেবানের শীর্ষ পর্যায়ের নেতা খলিলুর রহমান হাক্কানি পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের সাথে তালেবানের কোনো শত্রুতা নেই।

হাক্কানি বলেন, ‘আশরাফ ঘানি, আমরুল্লাহ সালেহ এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুলিল্লাহ মহিবের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। তাদের সঙ্গে শুধু ধর্মের কারণেই শত্রুতা ছিলো। আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের সবার জন্য আমরা ক্ষমা ঘোষণা করেছি। তাজিক, বেলুচ, হাজারা, পাশতুন সবাই আমাদের ভাই।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য ছিলো সরকার ব্যবস্থা পরিবর্তন করা। সেটি এখন বদলে গেছে। মার্কিন সেনারা আমাদের বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করেছিলো কিন্তু আল্লাহ্‌ এখন তাদের অস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছেন, যুদ্ধ ব্যর্থ হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button