স্পোর্টেইনমেন্ট
আশংকাজনক অবস্থায় মাঠ ছেড়েছেন বার্সেলোনার আরাউহো

খেলতে গিয়ে আহত হয়ে আশংকাজনক অবস্থায় মাঠ ছেড়েছেন আরাউহো। মাঝমাঠে উপরে উঠে যাওয়া একটি বলকে হেড করতে গিয়েছিলেন দুই বার্সেলোনা সতীর্থ গাভি ও রোনাল্ড আরাউহো। হেড গাভিই করলেন। কিন্তু সেটা করতে গাভির মাথার সঙ্গে সজোরে লেগে যায় আরাউহোর মাথা। সঙ্গে সঙ্গেই আরাউহো পড়ে যান মাটিতে। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর একবার উঠে দাঁড়ালেও আবারো হেলে পড়েন মাটিতে। এরপরই অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি করে তাকে পাঠানো হলো হাসপাতালে।
আজ ক্যাম্প ন্যু-তে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের ৬২ মিনিটের ঘটনা। যদিও শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় মিলেছে বার্সার।
কিন্তু সেই জয় ছাপিয়ে এখন আরাউহোকে নিয়ে উদ্বেগটাই বেশি বার্সেলোনার, ফুটবলপ্রেমীদেরও।



