অন্য খবর

আর বাদাম বিক্রি করবেন না ‘‘কাঁচা বাদাম’’ খ্যাত ভূবন বাদ্যকর

ভারতের ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরকে এখন চিনে সারা বিশ্ব। কিন্তু যে ‘কাঁচা বাদাম’ দিয়েই তার খ্যাতি, সেই বাদাম-ই আর বিক্রি করবেননা ভুবন বাদ্যকর। তার এমন সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু এই সিদ্ধান্ত নিলেন ভুবন !

ইউটিউব-ফেসবুকসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ‘কাঁচা বাদাম’ শিরোনামের গানটি, যার সঙ্গে পরিচিত হয়ে উঠেছে সেই গায়ক ভুবন বাদ্যকর। ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন মূলত গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গান ভাইরাল হওয়ার পর থেকে এখন উৎসুক মানুষের চাপে আর বাদাম নিয়ে বেরই হতে পারেননা ভুবন বাদ্যকর।

তাছাড়া এখন রাতারাতি তারকা হয়ে গেছেন এক সময়ের বাদাম বিক্রেতা ভূবন। এরই মধ্যে গানটির কয়েকটি ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি মডেলিংও করতে দেখা গেছে তাকে। শিল্পী হিসেবে খ্যাতি পেয়ে গেছেন তিনি। আর তাই পুরোনো পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভুবন। কারন এখন এই গানকেই সময় দিতে হবে তার।

সম্প্রতি গোধূলিবেলা মিউজিক কোম্পানি নামে যে প্রতিষ্ঠান প্রথম তার গান প্রকাশ করেছিল, তারাই এবার তার সঙ্গে তিন লাখ রুপির চুক্তি করেছে। এরপরই ভুবন কাঁচা বাদাম বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন বলেন, আমার গান নানা জায়গায় বাজছে। নাইজেরিয়ায়ও বেজেছে। সবাই নাচছে আমার গানে। খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি।

বীরভূমের ইলামবাজারে গোধূলিবেলা মিউজিক কোম্পানির অফিসে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভুবনের সঙ্গে কপিরাইট চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন থেকে ভুবনের গান ব্যবহার করার আগে প্রতিষ্ঠানটির অনুমতি নিতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button