বিশ্ব

আরব বিশ্বে ১ম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে । আবুধাবির বারাকাহ বিদ্যুৎ কেন্দ্র আমিরাতেরও প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি। এই বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক যাত্রাকে আমিরাতের তেলনির্ভরতা কাটিয়ে জ্বালানি খাতে বৈচিত্র্যতা আনার অন্যতম একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম ।

এক টুইট বার্তায় এসব তথ্য জানিয়েছে আমিরাতের নেতারা।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাকতুম এক টুইটে বলেছেন, আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত প্রথম মেগাওয়াট জাতীয় বিদ্যুৎ গ্রিডে প্রবেশ করেছে।

আবুধাবির ডি-ফ্যাক্টো নেতা ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বলেছেন, এটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক; যে দেশটি এ বছর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

Related Articles

Leave a Reply

Back to top button