অন্য খবর

আরও এক কোটি ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আরও এক কোটি ডোজ ফাইজারের কোভিড টিকা অনুদান হিসেবে দিয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুনসহ মোট তিন কোটি আশি লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামীতে দেশটি আরও টিকা দেবে বলেও জানানো হয়।

ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হেলেন লাফেভ বলেন, কোভিড সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার মাত্রা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র।

টিকা অনুদান দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে কোভিড মোকাবিলায় নানা সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Back to top button