বিশ্ব

আমিরাতে ‘মানবিক আশ্রয়’ পেলেন আশরাফ গানি

অবশেষে জানা গেলো দেশত্যাগী আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির অবস্থান। তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কাছে পাঠানো এক বিবৃতিতে বলেছে, তারা এটি নিশ্চিত করছে যে, মানবিক কারণে আশরাফ গানি ও তার পরিবারকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আগে জানা গিয়েছিল তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে তাজিকিস্তান তাকে ফিরিয়ে দেয়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল আমিরাতে থাকতে চলেছেন তিনি।

এর আগে কাবুলের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে করে অনেক টাকা নিয়ে দেশ ছেড়েছেন আশরাফ গানি। সূত্র: খালিজ টাইমস।

Related Articles

Leave a Reply

Back to top button