ভূরাজনীতি

সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৮ আগস্ট) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সন্ধ্যায় ম্যাডাম (খালেদা জিয়া) এভারকেয়ার হাসপাতালে যাবেন। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত সোমবার (২২ আগস্ট) বিকেলে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সন্ধ্যা ৭টা ৮ মিনিটে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। পরদিন মঙ্গলবার তার চিকিৎসার সার্বিক বিষয় পর্যালোচনা করতে বৈঠক করেন মেডিকেল বোর্ড সদস্যরা।

বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝেমধ্যেই তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়েছে, থাকতে হয়েছে হাসপাতালেও। এর আগে ১১ জুন গুলশানের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওইদিন মধ্যরাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৪ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

Related Articles

Leave a Reply

Back to top button