ভূরাজনীতি

আবার হাসপাতালে খালেদা জিয়া

আবারও এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শারীরিক চেক আপের জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তার মেডিক্যাল বোর্ডের পরামর্শে সিদ্ধান্ত নেয়া হবে, তিনি হাসপাতালে থাকবেন নাকি বাসায় ফিরবেন।

এর আগে গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। গত ৭ নভেম্বর বিকেলে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button