ভূরাজনীতি
২৬ মার্চের কর্মসূচি ঘোষণা করলেন কাদের

২৬ মার্চ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল সাড়ে ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ও তথ্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। শুক্রবার (১৯ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ ঘোষণা দেন তিনি।
২৬ মার্চ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল সাড়ে ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডিার ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। ২৮ মার্চ বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ সভায় যুক্ত হবেন।


