বিশ্ব

চীনে স্বর্ণ খনি বিস্ফোরণ: মাটির নিচে আটকা ২২ শ্রমিক

চীনের পূর্বাঞ্চলীয় সানডং প্রদেশে একটি স্বর্ণের খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় মাটির নিচে আটকা পড়েছে অন্তত ২২ শ্রমিক। প্রদেশটির শিচেং টাউনশিপ এলাকায় আটকা পড়াদের বের করে আনতে উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রবিবার এই দুর্ঘটনার ঘটনা ঘটে। চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমস প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, আটকে পড়া শ্রমিকদের সঙ্গে উদ্ধারকারীরা এখনও যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারেনি।

সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর মাটির নিচের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ডিসেম্বরেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরে একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button