বাংলাদেশ

আবারো বাড়লো সাধারণ ছুটি

 

সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে যুক্ত হচ্ছে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি।

আজ শুক্রবার ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে চতুর্থ দফায় ছুটি বাড়ানো হলো।

আগামী ১৫ ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। এরপর ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। পরে ১৯ থেকে ২৩ এপ্রিল থাকবে সাধারণ ছুটি। এর সঙ্গে যুক্ত হবে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি।

এর আগে করোনা ভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।

এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল ছুটি সাধারণ ছুটি আর পরদিন পয়লা বৈশাখের ছুটিও যুক্ত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button