বিশ্ব

আফগান শরণার্থীদের জন্য ১০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিল অনুমোদন

আফগান শরণার্থীদের সহায়তার জন্য ১০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিলের অনুমোদন দিয়েছেন মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৩ জুলাই) এ তহবিলের অনুমোদন দেন তিনি।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, এ তহবিল শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে। একই প্রয়োজনের জন্য ২০০ মিলিয়ন পর্যন্ত বরাদ্দ বাড়ানেনার অনুমোদন দেয়া হয়েছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সংঘাতের শিকার ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এ তহবিল থেকে ব্যয় করা হবে।

উল্লেখ, গত জুলাই মাসের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা সদস্যদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।

বাইডেনের এই ঘোষণার পর থেকে একে একে মার্কিন সেনাসদস্যরা আফগানিস্তান ত্যাগ করতে থাকেন। ইতোমধ্যে প্রায় ৯৫ শতাংশ মার্কিন ও ন্যাটো সেনা সদস্য দেশটি থেকে বিদায় নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button