স্পোর্টেইনমেন্ট

অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন মারা গেছেন

রডনি মার্শের মৃত্যুর শোকে অনুতপ্ত অস্ট্রেলিয়া। মার্শের শোকের আহাজারিতে যখন সবার মন খারাপ, ঠিক সে সময়েই খবর এলো চলে গেছেন না  ফেরার দেশে আরেক কিংবদন্তি শেন ওয়ার্ন।  ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার।

তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে ফক্স ক্রিকেট।

ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন ৫২ বছর বয়সী শেন ওয়ার্ন।

রডনি মার্শ’এর মৃত্যুর খবরে শোক জানিয়েছিলেন ওয়ার্ন নিজেও। তার মধ্যেই হঠাৎ তার নিজের মৃত্যুর খবর চলে এলো ।

আজ ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর মেডিক্যাল দলের আপ্রাণ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি। তবে তার পরিবার এই মুহূর্তে একা থাকতে চায়। এ বিষয়ে পরে আরও জানানো হবে।’

১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে স্পিন জাদুতে, ঝুলিতে পুরেছেন ৭০৮ টেস্ট উইকেট। টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নিয়ে। সেই রেকর্ড পরে হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মুত্তিয়া মুরালিধরনের কাছে। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এখনো তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী।

১৯৯২ সালে সিডনিতে টেস্ট অভিষেক তার। এরপর দুই ফরম্যাটেই সেরা হয়ে উঠতে সময় নেননি ‘ওয়ার্নি’। অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাঁচটি অ্যাশেজও জিতেছেন ওয়ার্ন।

Related Articles

Leave a Reply

Back to top button