বিশ্ব

আফগানিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র হবে না: তালেবান

কাবুল দখলের পর তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে গণতান্ত্রিক রাষ্ট্র হবে না বলে এই গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন। তালেবানের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত ওয়াহিদুল্লাহ হাশিমি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আফগানিস্তানে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা হবে, তা নিয়ে আমরা আলোচনা করব না। কারণ, এটা পরিষ্কার। এটা হবে শরিয়া আইন এবং এটাই ঠিক।’

তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদাই দেশের নেতৃত্বে থাকতে পারেন বলে জানিয়েছেন ওয়াহিদুল্লাহ হাশিমি।

তিনি বলেন, আফগানিস্তানের সাবেক বৈমানিক এবং আফগান সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ পদে যোগদানের আহ্বান জানাবে তালেবান।

[ তথ্য : সংগৃহিত ]

Related Articles

Leave a Reply

Back to top button