বিশ্ব

আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিয়েছে তালেবান। এই ঘোষণা অনুযায়ী সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতি-নির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। [ খবর বিবিসি, আলজাজিরা ]

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি।

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন মোল্লা আবদুল সালাম হানাফি।

পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আমির খান মুত্তাকি। উপপররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আবাস স্টানিকজাই। এছাড়া আফগানিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন মৌলভী ক্বারী ফাসিউদ্দিন।

Related Articles

Leave a Reply

Back to top button