বিশ্ব

আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে উবার চালান

আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী খালিদ পাইয়েন্দা এখন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে উবার চালাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ বলেন, তিনি ছয় ঘণ্টা কাজ করে ১৫০ ডলারের কিছু বেশি উপার্জন করেন।

তালেবানের আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন খালিদ।

প্রেসিডেন্ট ঘানির সঙ্গে সম্পর্ক অবনতির কারণেই পদত্যাগ করেন তিনি। গ্রেফতার হওয়ার ভয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন খালিদের পরিবারের সদস্যরা।

ওয়াশিংটন পোস্টকে তিনি আরো বলেন, ‘আমি যদি আগামী দুই দিনের মধ্যে ৫০টি ট্রিপ দিতে পারি, তাহলে ৯৫ ডলার বোনাস পাবো।’

৪০ বছর বয়সী সাবেক এ মন্ত্রী আফগানিস্তানে এক সময় যুক্তরাষ্ট্রের সহায়তার ৬০০ কোটি ডলার বাজেট ঘোষণা করেছিলেন।

তাকে ও তার পরিবারকে আশ্রয় ও ক্রমাগত সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান খালিদ।

তবে তিনি বলেন, ‘বর্তমানে আমার কোনো স্থান নেই। আমি এখানে থাকি, কিন্তু এটা আমার দেশ নয়। আমার মনে এক ধরনের শূন্যতা কাজ করে।’

Related Articles

Leave a Reply

Back to top button