ফলোআপ

আপিল বিভাগের বিচারকাজ চলবে ২ নম্বর এজলাস কক্ষে

ফারজানা আফরিন:
সংস্কার কাজের কারনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নং কোর্টের এজলাস কক্ষে বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশেই অবস্থিত ২ নং কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নং কোর্টের এজলাস কক্ষে সংস্কার কাজ চলমান রয়েছে। ফলে আগামী ২১ এপিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২ নং কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে সুপ্রিমকোর্ট ভবনের ছাদে জমে থাকা বৃষ্টির পানি বিচারপতিদের আসনে গড়িয়ে পড়ায় আপিল বিভাগের কার্যক্রম সাময়িক ব্যাহত হয়। এজন্য প্রায় ৬০ বছর আগের এ ভবনের সংস্কারকাজে হাত দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button