বাংলাদেশ

আনুশকা ‘ধর্ষণ-হত্যা’য় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেছেন, মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন ওরফে শাহনূরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করা হবে ।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা শেষে ড. বেনজির বলেন, ‘এ ঘটনার পর আমরা আনুশকার বন্ধুকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্তে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি বলেন, ‘মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা সেটি নিশ্চিত হতে ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এরপরই নিশ্চিত হওয়া যাবে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা।’

ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button