আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প

আমেরিকান এক বিচারক দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ব্যবসায়িক কার্যক্রমের ফাইল তদন্তের জন্য কতিপয় নথি পেশ করতে বলেন। কিন্তু ট্রাম্প সেই নির্দেশ মানেননি। এখন পর্যন্ত সেই নথি পেশ করেননি আদালতে। ট্রাম্প ব্যর্থ হওয়ায় আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
ঐ বিচারপতি নাম আর্থার এনগোরন। বিচারপতি বলেছেন, ট্রাম্প যতক্ষণ না আদালতের নির্দেশনা মানবেন ততদিন তিনি প্রতিদিন দশ হাজার ডলার করে জরিমানা দেবেন। [ সূত্র : বিবিসি ]
আদালত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু নথি উপস্থাপনের জন্য মার্চের সময়সীমা দিয়েছিল কিন্তু তিনি এটি মানতে ব্যর্থ হওয়ায় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার আর্জি করেছিলেন।
ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা বলেছেন, যে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।



