বাংলাদেশ

আড়ংকে লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের আউটলেটে ১ লাখ টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (০৬ মে) বিকেলে শপিং মলগুলো পরিদর্শনে বের হন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

পরে এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আজ আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করা হলো।

Related Articles

Leave a Reply

Back to top button