বাংলাদেশ

আটকে পড়া আমিরাত প্রবাসীদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ বাংলাদেশের

দেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী নাগরিকদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ লোক নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দুবাইয়ে সাইফ আল সুয়াইদীর সঙ্গে এ বৈঠকে কোভিড -১৯ এর ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত আবু জাফর। এ সময় তিনি আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে বিবেচনার জন্য অনুরোধ করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান এবং তাদের সেদেশে যাওয়ার আগে দক্ষতা বিকাশের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আন্ডার সেক্রেটারি বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও যোগ্যতার প্রশংসা করেন। গত সাড়ে চার দশকে সংযুক্ত আরব আমিরাতের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশিদের উল্লেখযোগ্য অবদানেরও প্রশংসা করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের সহকারী আন্ডার সেক্রেটারি আব্দুল্লাহ আলী রশিদ আলনুয়াইমি ও মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button