ভূরাজনীতি

আজ রাজশাহীতে বিএনপির গণসমাবেশ

আজ (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপি’র বিভাগীয় ধারাবাহিক সমাবেশের ৯ম গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ের শেষ কর্মসূচি ঘিরে বিএনপি নেতাকর্মীরা বেশ উজ্জীবিত।

রাজশাহীর সমাবেশের আগে থেকেই পাশের ঈদগাঁ মাঠে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা।

সমাবেশস্থলে শনিবার(৩ ডিসেম্বর) সকাল থেকে প্রবেশের অনুমতি রয়েছে বলে জানান বিএনপি নেতারা। তবে মঞ্চ তৈরির কাজ গতকাল (২ ডিসেম্বর) বিকেলেই শেষ হয়েছে।

এ সমাবেশের মধ্য দিয়ে ঢাকার বাইরে দলটির কর্মসূচি শেষ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button