স্পোর্টেইনমেন্ট

রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে, খেলবে না পোল্যান্ড

রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে না পোল্যান্ড। খবর: আলজাজিরার।

শনিবার ২৬ ফেব্রুয়ারি পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সিজারি কুলেজা এ কথা জানান।

তিনি বলেন, সমিতি ফিফার কাছে একটি সাধারণ অবস্থান উপস্থাপনের জন্য সুইডিশ এবং চেক অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করছে।

পোলিশ জাতীয় দলের খেলোয়াড়রাও এই পদক্ষেপের জন্য সামাজিকমাধ্যম ব্যবহার করে তাদের সমর্থন জানিয়েছেন।

এ বিষয়ে জাতীয় দলের অধিনায়ক রবার্ট লেভান্ডোস্কি বলেছেন, ‘ইউক্রেনে সশস্ত্র আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় রাশিয়ান জাতীয় দলের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা কল্পনাতেও নেই।’

শুধু পোল্যান্ড নয়, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সুইডেন এবং চেক প্রজাতন্ত্রকেও আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

Related Articles

Leave a Reply

Back to top button