আজ যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৬ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।
সেই সময় রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলে দেশব্যাপী পরিচিতি লাভ করে।
করোনাভাইরাস মহামারি সংকটের কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করবে সংগঠনটি।



