বাংলাদেশ

আজ বসবে পদ্মা সেতুর শেষ স্ল্যাব

আজ সোমবার (২৩ আগস্ট) পদ্মা সেতুতে বসানো হবে শেষ স্ল্যাব । ফলে সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল করার ক্ষেত্রে বাকি থাকবে শুধু পিচঢালাই।

গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৯১৭টি কংক্রিটের স্ল্যাবের মধ্যে ৯১১টি স্ল্যাব বসানো হয়েছিলো। বাকি ছিলো মাত্র ছয়টি। রাতের মধ্যেই পাঁচটি স্ল্যাব বসানোর কথা। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, শেষ স্ল্যাবটি বসানো হবে আজ সকালে।

প্রকল্প সূত্র জানায়, স্ল্যাব বসানোর মাধ্যমে যে কংক্রিটের পথ তৈরি হবে, তার ওপর প্রথমে দুই মিলিমিটারের পানিনিরোধক একটি স্তর বসানো হবে। এটি ‘ওয়াটারপ্রুফ মেমব্রেন’ নামে পরিচিত, যা অনেকটা প্লাস্টিকের আচ্ছাদনের মতো। এর ওপর কয়েক স্তরের পিচঢালাই হবে। সব মিলিয়ে পুরুত্ব হবে প্রায় ১০০ মিলিমিটার।

প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পিচঢালাইয়ের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। তবে বর্ষা মৌসুমে কাজটি করা হবে না। শুরু হবে অক্টোবরের শেষ দিকে। এ কাজে তিন মাসের মতো সময় লাগতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button